মনোহরদীতে বাল্যবিবাহের আয়োজন বন্ধ, মুচলেকায় রক্ষা পেল ১৫ বছরের কিশোরী

নরসিংদীর মনোহরদীতে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

তানভীর আহমেদভেরিফায়েড রিপোর্টারস্টাফ রিপোর্টার
Published
17 Aug 2026, 14:15
Updated
17 Aug 2026, 14:15
Reading time
3 min
মনোহরদীতে বাল্যবিবাহের আয়োজন বন্ধ, মুচলেকায় রক্ষা পেল ১৫ বছরের কিশোরী
জাতীয় · ছবি: বাংলাদেশ আজকাল

তানভীর আহমেদ, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদীতে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করেন এবং মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার মুচলেকা নেন। রোববার (১৬ আগস্ট) উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের আজহারুল (২২) এবং শেখেরগাঁও গ্রামের ১৫ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। বাল্যবিবাহের খবর পেয়ে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন। এ সময় মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে আজহারুল ও কিশোরীর মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। অভিযানে মনোহরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তানভীর আহমেদভেরিফায়েড রিপোর্টার
স্টাফ রিপোর্টার