মনোহরদীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

তানভীর আহমেদস্টাফ রিপোর্টার
Published
17 Aug 2026, 01:07
Updated
17 Aug 2026, 01:07
Reading time
3 min
মনোহরদীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
রাজনীতি · ছবি: বাংলাদেশ আজকাল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোডাউন, সংক্ষিপ্ত পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লেবুতলা ইউনিয়ন ছাত্রদল। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য এস এম ইমরানের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্যমতে, লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে শোডাউনটি চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। শোডাউন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের নেতা ছোটন মৃধা, রসেল মড়ল, কাজী এনামুল ও রিপন সরদারসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ
স্টাফ রিপোর্টার