নরসিংদী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত মনোহরদী থানার মাহফুজুল ইসলাম

তানভীর আহমেদভেরিফায়েড রিপোর্টারস্টাফ রিপোর্টার
Published
20 Aug 2026, 13:15
Updated
20 Aug 2026, 13:15
Reading time
3 min
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত মনোহরদী থানার মাহফুজুল ইসলাম
across-bangladesh · ছবি: বাংলাদেশ আজকাল

তানভীর আহমেদ, নরসিংদী: পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নরসিংদী জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন মনোহরদী থানার এএসআই (নিঃ) মাহফুজুল ইসলাম। মনোহরদী উপজেলার বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার তদন্তে সহযোগিতা, ডাকাতি প্রতিরোধ ও ওয়ারেন্ট তামিল, সাইবার ক্রাইম মনিটরিং এবং হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাহফুজুল ইসলামের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও সহযোগিতার মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখায় তার কাজের এ স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার পর মাহফুজুল ইসলাম বলেন, “কাজের প্রকৃত প্রাপ্তি তখনই, যখন সেই কাজের সঠিক মূল্যায়ন করা হয়।” এ সময় তিনি এ স্বীকৃতির জন্য নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে তাকে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তানভীর আহমেদভেরিফায়েড রিপোর্টার
স্টাফ রিপোর্টার