মেকানিক্যাল কিবোর্ড প্রেমীদের জন্য বড় সুযোগ, গ্লোরিয়াস জিএমএমকে ৩-তে বিশাল ছাড়
জনপ্রিয় কাস্টম মেকানিক্যাল কিবোর্ড ব্র্যান্ড গ্লোরিয়াস তাদের জিএমএমকে ৩ মডেলের ওপর অভাবনীয় মূল্যছাড় দিচ্ছে। মূলত নতুন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অফারটি অনলাইন রিটেইলার উট-এ চালু হয়েছে।
এক নজরে
- ১৩৯.৯৯ ডলারের কিবোর্ড এখন প্রোমোকোডে মাত্র ৩৪.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে।
- ৬৫ শতাংশ কমপ্যাক্ট লেআউট এবং হট-সোয়াপবল সুইচের সুবিধা।
- উইন্ডোজ ও ম্যাক উভয়ের জন্য রয়েছে ডাবল-শট পিবিটি কি-ক্যাপ।
পিসি গেইমার এবং টাইপিস্টদের কাছে মেকানিক্যাল কিবোর্ড একটি আভিজাত্যের নাম। তবে ভালো মানের একটি কাস্টম মেকানিক্যাল কিবোর্ডের দাম সাধারণত সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। এই চিত্র পরিবর্তনের লক্ষে গ্লোরিয়াস তাদের জিএমএমকে ৩ (৬৫ শতাংশ লেআউট) মডেলে বিশাল মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।
দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম 'উট' (Woot)-এ এই কিবোর্ডটি এখন মাত্র ৩৪.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে, যার নিয়মিত বাজার মূল্য প্রায় ১৩৯.৯৯ ডলার। ক্রেতাদের এই সুবিধা পেতে 'WOOTGAMING' প্রোমোকোডটি ব্যবহার করতে হবে। যারা প্রথমবারের মতো উট থেকে কেনাকাটা করছেন, তারা এই কোডের মাধ্যমে অতিরিক্ত ৫ ডলার ছাড় পাবেন।
এই কিবোর্ডটির বিশেষত্ব হলো এর ৬৫ শতাংশ কমপ্যাক্ট ডিজাইন। এতে অপ্রয়োজনীয় ফাংশন কি বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় কি রাখা হয়েছে, যা ডেস্কে জায়গার সাশ্রয় করে। এছাড়া এতে রয়েছে ডেডিকেটেড ভলিউম নব এবং অ্যারো কি।
কিবোর্ডটি মূলত তারযুক্ত (Wired) সংস্করণের এবং এতে প্রি-ইনস্টল করা আছে লিনিয়ার গ্লোরিয়াস ফক্স সুইচ। এর অন্যতম বড় সুবিধা হলো এর 'হট-সোয়াপবল' বৈশিষ্ট্য, যার ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দমতো কি-ক্যাপ বা সুইচ পরিবর্তন করে কিবোর্ডটি কাস্টমাইজ করতে পারবেন।
প্যাকেজে উইন্ডোজ এবং ম্যাকওএস উভয়ের জন্যই ডাবল-শট পিবিটি কি-ক্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। এর অ্যালুমিনিয়াম প্লেট এবং গ্যাসকেট সিস্টেম ব্যবহারকারীকে টাইপ করার সময় প্রিমিয়াম অভিজ্ঞতা ও উন্নত সাউন্ড প্রদান করবে। কাস্টম কিবোর্ড দুনিয়ায় যারা নতুন প্রবেশ করতে চাইছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে পারে।
